শিক্ষার কার্য কারীতা
অঞ্জনা কুন্ডু দত্ত,
গড়িয়া, কলকাতা
শিক্ষা এমন একটি মাধ্যম যা আমাদের সমাজ পরিবার এবং জাতির প্রতি আমাদের
কর্তব্য গুলো জানা , বোঝা এবং সম্মান করার দক্ষতা, কৌশল তথ্য এবং জ্ঞান
দেয়।
শিক্ষার চাকায় ছুটছে আধুনিক, উন্নত ও শিল্পোন্নত বিশ্ব। প্রতিযোগিতা
মূলক এই বিশ্বে টিকে থাকার জন্য, আমাদের শিক্ষাকে একটি মশাল হিসাবে
প্রয়োজন যা পথ দেখায়।
একজন শিক্ষিত ব্যক্তির কোনো অপরাধ মূলক কাজে জড়িত হ ওয়ার সম্ভাবনা কম
থাকে। শিক্ষার দ্বারাই নারীর ক্ষমতায়ন সম্ভব। বাল্যবিবাহ, যৌতুক প্রভৃতি
প্রথা আমরা ভাঙতে পারি শুধুমাত্র আমাদের দেশের নারী-পুরুষকে শিক্ষিত
করেই।
শিক্ষা শান্তি ও ঐক্যবদ্ধ থাকা এবং ভালো বাসা ছড়িয়ে দেওয়ার
কার্যক্ষমতা বাড়ায়। বিশ্বশান্তি অর্জন ও যুদ্ধ সন্ত্রাস প্রতিরোধ করতে
সাহায্য করে।
এবার আসি অনলাইন শিক্ষার কার্যকারিতায়। অনলাইন শিক্ষা অনেক সময় সরাসরি
শিক্ষার থেকে ও অনেক বেশি ফলপ্রসূ।কারণ অনেক সময় অফলাইন ক্লাসে অনেক
ভিডিও দেখানো, ডায়াগ্রাম বোর্ডে এঁকে বোঝানোর সুযোগ ও সময় হয়ে ওঠে না
কিন্তু অনলাইন শিক্ষায় যে কোনো টপিকের উপর লক্ষাধিক সোর্স থেকে যেকোনো
ইনফরমেশন, ইমেজ ভিডিও নিমেষে এক ক্লিকে প্রদর্শন সম্ভব।ইহা ছাত্র
ছাত্রীদের জানার আগ্রহ সৃষ্টি প্রভাবক হিসেবে কাজ করে।
শিক্ষায় এমন শক্তি রয়েছে যা একজন ব্যক্তির জীবনকে উন্নত করে। স্বামী
বিবেকানন্দের মতে,"শিক্ষাকে অবশ্যই আধ্যাত্মিক সচেতনতা দিতে হবে যা
বৃহত্তর শক্তি এবং আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়।"তিনি দৃঢ়ভাবে বিশ্বাস
করতেন যে শিক্ষা কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হ ওয়া এবং কিছু চাকরি
পাওয়ার থেকে আরো বেশি কিছু।