শীতকালে

অনিন্দিতা গুড়িয়া,

নিউ-দিল্লি

শির শিরানি মন্দ হাওয়া
বইছে ধীরে ধীরে
ঐ এলো রে হীমের পরশ
কুয়াশা ঘন ঘিরে।

ঝরা পাতার বেদন হাসি
বড়ই করুন শীতল
বন পাহাড়ীর কোনায় কোনায়
বাজলো শীতের মাদল।

ধরণীর বুকে শীত আসে ধীরে
কুয়াশায় মোড়া সূর্য
বাজারে প্রচুর নতুন ফসল
সব্জির ঝুড়ি পুর্ণ।

শীম বেগুন কড়াইশুঁটি
ফুলকপি বাঁধাকপি
মুলো ওলকপি বিট গাজর
বাজারে পাবে সবই।

যদি যাই শীতে গ্রামের বাড়িতে
খেজুর গুড় ও পাই
শীতের সকালে মিঠে রোদে বসে,
গুড় রুটি পিঠে খাই।

শীতের ভয়ে স্নানের নামে
গায়ে দেয় যেনো কাঁটা
লেপ কম্বল সোয়েটার টুপি
মোজায় ঢাকা পা টা,

তবুও যেন মরে না ঠান্ডা
ক্রমেই বেড়ে চলে
গরম স্যুপ ধোঁয়া ওঠা কফি,
তেষ্টা মেটাই গরম জলে।

বহে শন শন শীতল লহর
ঘন কুয়াশায় আঁধার
কভু তিন দিন কভু সাত দিন
ভানু নেয় ছুটি আবার।

ঝরিয়ে দিয়ে সকল পাতা
গাছগুলো ন্যাড়া মাথা
তবু ভালো লাগে শীতকাল এলে
আলাদাই যেন মজা।।