শ্রদ্ধাঞ্জলি

শ্রীমতী মনিকা পুরকাইত,

পোর্ট ব্লেয়ার, আন্দামান

স্বাধীনতার স্বপ্নে যাঁদের ঘুম
ছিলনা-চোখে,
তাঁদের কথা ভাবলে পরে
মন ভরে যায় দুখে।

মা দিদিমার মুখে শুনেছি
কত নানান কথা-
অত্যাচারের ছিলনা শেষ,
দিয়েছে নিঠুর ব্যথা।

নির্মমভাবে হেনেছে আঘাত
সবার উপরে।
ব্রিটিশ, স্বদেশী কতই তফাৎ
মানুষ হয়ে ও যে।

কোন মানুষ দেশের-তরে-
করলে জীবন বলীদান।
আবার কোন মানুষ নিজের স্বার্থে,
নিচ্ছে দেশের মানুষের প্রান।

কত বর্বর জাতী বার বার এসে
চেয়েছে মুছতে ভারতের নাম,
ভারত মায়ের সুসন্তানেরা
তাদের রক্তে দিয়েছে মায়ের দাম।

তাই এস সকাল সন্ধ্যা কালে
তিরঙ্গা পতাকা তলে -
মোরা করি তাঁদেরই জয়গান,
চরনে নমন শতকোটি
করি অশ্রুসজল শ্রদ্ধাঞ্জলি দান।।