ঋতু কাহিনী

ঝরনা সরদার,

গড়িয়া, কলকাতা

হেমন্তের হিমেল হাওয়া
বহিছে মৃদুমন্দ।
তারই সাথে আসছে ভেসে --
শিশির ভেজা ফুলের
মিষ্টি গন্ধ।
হেমন্তে চাষীর মনে
আনন্দ ঝরে পড়ে,
ব্যস্ত হয়ে পড়ে তারা
ধা ন কাটিবার তরে।
নতুন ধান্যে হবে নবান্ন
প্রতি ঘরে ঘরে।
রং বেরংয়ের ফুলেরা সব --
ফুটতে থাকে --
শীতের আগমনে।
বসন্তে বসন্তৎসব
হয় দিকে দিকে।
হোলি খেলায় মুখরিত --
হয় চারিদিকে।
বসন্তে কোকিল বধূ
গাহিছে মধুর গান --
কোকিলের কুহু স্বরে
চারিদিকে ওঠে কলতান।
চৈত্রে চড়ক পূজা --
আর গাজন গানে --
নর নারী মেতে ওঠে
আনন্দিত মনে।
ঋতু রাজের -- ঋতু কাহিনী
হল সমাপন।
গুরু পদে সদা মতি --
থাকে যেন মন।