শুভেচ্ছা

হরিহর বৈদ্য,

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনাা

আমরা সবাই সকাল হলে
জানাই শুভেচ্ছা,
মোবাইলে বন্ধু সজন...
আছে যেথায় যা।

সময় তো নেই হাতে কারো
করি কথার বিনিময়,
ফোন করে তাই চায় না কেহ
করতে সময় অপচয়।

সবাই ভাবি আমরা মনে
আছে সদ ইচ্ছা,
ইচ্ছা হলেই ফোন করবো
নয়তো প্রতীক্ষা।

সুখ দুঃখের খবর জানো
তাইতো সবার কাছে,
তোমার মত তারাও কি --
সবাই ভালো আছে?

কথায় থাকুক হৃদ্রতা--
আর অগাধ ভালোবাসা,
এগিয়ে চলার মন্ত্রণা দাও
আর বেঁচে থাকার আশা।