সত্য সুখ মিথ্যে সুখ

কাজল মৈত্র,

রানাঘাট

ইদানিং কিছু ভালো সুখ কুড়িয়ে
মালা গেঁথেছি স্মৃতির দুয়ারে
রাস্তায় দুপা পরপর সুখের মালা
ইদানিং আমি হাঁটতে যাই না
ভয় হয় যদি সুখে হারিয়ে যাই।

এখন সুখের দিকে তাকালে বড় কষ্ট হয়
বারবার বিশ্বাসে ভুল করি স্বমহিমায়
রুমালের গিঁট খুলে শুকাতে দেই
আমার অসম্পূর্ণ কবিতা মালা
কলমের আঘাতে উদ্ধার করব ছন্দবস্ত্র গাথা।

ইদানিং আমি বাজারে যাই না
ভয় হয় যদি সুখ কিনে ফেলি
আমার কাছে সুখের ওজন সঙ্গতিহীন
সত্য সুখ মিথ্যে সুখ সমান সমান দূরে
জপমালায় গাঁথি আমি মিথ্যেহীন কথা।