স্বচ্ছ ভারত অভিযান
সুতৃষ্ণা রয় ভৌমিক,
বেলুড়, হাওড়া
দিয়েছে ডাক ওই শোনো স্বচ্ছ ভারত অভিযান,
করতে সফল এসো সবাই ভুলে সকল অভিমান।
আবর্জনার ঢের কোরনা দরজায় ওই দাঁড়িয়ে গাড়ি,
স্বচ্ছ রাখো পরিবেশ হবে সুস্বাস্থ্যের অধিকারী।
খোলা স্থানে শৌচ কোরোনা শৌচালয় ব্যবহার করো,
যত্রতত্র মল-মূত্র রোগব্যাধি বালাই বড়।
আবর্জনার বালতি দু-টি; শুকনো ভিজে আলাদা আলাদা,
রোজের কুড়া রোজ ফেলো ভাই জোমিও নাকো গাদা-গাদা।
মশা মাছি আরশোলা সব থাকবে দূরে বাড়বে না রোগ,
সংসারেতে আসবে শান্তি বাঁচবে পয়সা লক্ষ্মী যোগ!
স্বচ্ছ ভারত অভিযানের ডাক পেয়েছি ওই শোনো-
পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ থাকার মন্ত্র যেনো।।