তোমার সাথে

কাজল মৈত্র,

রানাঘাট

জ্বলে উঠুক মনের বাতি
রৌদ্রে ভর করে
আসুক এবার প্রেম পিরিতি
তোমার হাতটি ধরে
লিখব আমি প্রেমের চিঠি
কল্পনার ডানা মেলে
থাকবে আমার সজাগ দৃষ্টি
তোমার চোখের জলে
ভিজবো মোরা হাতটি ধরে
ছাদে আঁধার রাতে
জয়ের নিশান আসবে ঘরে
তোমার হাতে হাতে ।