তুমি বিদ্যার দেবী
প্রত্যুষ কুমার(ঝোড়ো হাওয়া),
হাওড়া
বিদ্যার দেবী যে তুমি,
বিদ্যা দাও গো মোরে।
তোমার পথে চলতে পারি,
দাও মা আশীর্বাদ করে।
তুমি মাগো জ্ঞানের আধার,
আমরা সবাই জানি।
যদি কোনো ভুল করি মা,
হোয়ো না অভিমানী।
তোমারই বীণার সুরে মাগো,
আজ সেজেছে ভুবন।
সেই সুরে অনুভবে ভারতী,
আজ তোমার আগমণ।
তোমারই টানে এলেম আমি,
দাও মা আমায় আশা।
যদি কেউ কাছে আসে আমার,
চাই একটু ভালোবাসা।
ভুলে যাবো অভিমান,
ছড়িয়ে দিও জ্ঞান,
তুমি মাতা সরস্বতী,
করো জগৎ কল্যাণ।
সেজেছে আজ, মেতেছে আজ,
আজ সবাই সেজেছে।
তোমার দ্বারে অঞ্জলি দিতে মাগো,
আজ সবাই এসেছে।