উচ্ছে বোয়ালের তেল ঝাল
সুলেখা ভান্ডারী,
কসবা, কলকাতা
সময় বা টাকার অভাবে সব সময় রেস্তরাঁতে যাওয়া হয়ে ওঠে না। আবার বাড়ির
একঘেয়ে রান্না সবসময় ভালো লাগে না। আবার অনেকেই আছেন পুরনো দিনের খাবার
পছন্দ করেন। যা আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে। অথচ আমাদের
ঠাকুমাদের পুরোনো দিনের রান্না আজও ভোলার নয়। চলুন আজ একটি পুরনো দিনের
রান্নার খোঁজ দেব। তেল ঝাল কথাটি সবাই শুনেছেন, তবে এতদিন নানারকম মাছের
তেল ঝাল শুনেছেন। আজ জানাবো "উচ্ছে বোয়ালের তেল ঝাল" কিভাবে বানাবেন
তাঁর রেসিপি। চটপট জেনে নিন, এই রান্নার রেসিপি...
✓উপকরণ:-
৪ টুকরো বোয়াল মাছ
২ টো আলু লম্বা করে কাটা
১ টা উচ্ছে লম্বা করে কাটা
পরিমাণ মত সর্ষের তেল
স্বাদ মত নুন
৩চা চামচ হলুদ গুঁড়া
২ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ কাচা লঙ্কা বাটা
১/২ চা চামচ কালো জিরা
প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
প্রয়োজন অনুযায়ী গরম জল
✓রান্নার নির্দেশ সমূহ:-
1
মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে নুন ও হলুদগুঁড়া মাখিয়ে কিছুক্ষণ
পর কড়াইতে তেল গরম করে হালকা করে মাছগুলো ভেজে নিন।
2
তারপর সেই কড়াইতে উচ্ছেগুলো নুন ও হলুদগুঁড়া দিয়ে বাদামি করে ভেজে তুলে
নিন। এতে উচ্ছের তেতো ভাব কমে যায়।
3
কড়াইয়ে তেল গরম করে কালো জিরা ও কাচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজুন।
4
আলু হালকা ভাজা হলে তাতে নুন, হলুদগুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া,
লঙ্কাগুড়া, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষান।
5
মশলা থেকে তেল ছাড়লে ভাজা উচ্ছে ও আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
6
তারপর প্রয়োজন মত জল দিয়ে ঝোল করুন, ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে
রাখুন।
7
ঢাকা তুলে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
✓এইভাবে রান্না করলে উচ্ছে বোয়ালের তেল ঝাল খেতে খুবই সুস্বাদু হয়।