সেরা স্বাদের কলকাতা স্টাইলে ভেজিটেবল চপ

বাপ্পাদিত্য গুড়িয়া,

নতুন দিল্লি

সামনেই দুর্গাপূজা আর পূজা মানে উৎসব আর উৎসব মানেই বাঙালির ভুরিভোজ। তার উপর হালকা শীত পড়ে যাবে। বাজারে উঠবে নতুন তাজা বীট গাজর কড়াইশুঁটি। তবে আর দেরি কেন চলুন চটপট শিখে নিই কলকাতা স্টাইলের বিখ্যাত ভেজিটেবিল চপ।

কলকাতা স্টাইলের ভেজিটেবল চপ বাঙালির একটি খুব জনপ্রিয় জলখাবার৷ বাইরে থেকে কুড়কুড়ে, ভিতর থেকে একটু মিষ্টি আর ভাজা মশলার জাদুকরী স্বাদ.. যা বাঙালি ভেজিটেবল চপ এবং অন্যান্য ভারতীয় ভেজ কাটলেটের মধ্যে পার্থক্য।

এটি হল গ্রেট করা তাজা বীট, গাজর অল্প নারকেল এবং চিনাবাদামের ছোট টুকরো সহ সিদ্ধ আলুর মিশ্রণ৷

টমেট কেচাপ এবং শসা পেঁয়াজের সালাদ, সাথে একটু কাসুন্দি দিয়ে এই কলকাতা স্টাইলে বানানো ভেজিটেবল চপ সন্ধেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে ।


উপকরণ : -

আলু ২ টি মাঝারি সাইজের, গাজর ২ টি মাঝারি সাইজের, বিট ২ টি মাঝারি সাইজের, মুঠো দুয়েক ছাড়ানো কড়াই শুঁটি, আদা ৩ ইঞ্চি, লঙ্কা ৪ /৫ টি, এক মুঠো কুঁচনো ধনে পাতা
আস্ত জিরে ১ চা চামচ,
আস্ত ধনে ১ চা চামচ,
মৌরি১ চা চামচ,
শুকনো লাল লঙ্কা ৩ থেকে ৪টি,
তেজপাতা 2 টি,
চিনাবাদাম 2 টেবিল চামচ,
কিশমিশ ১ টেবিল চামচ,
টুকরো করা নারকেল 3 টেবিল চামচ,
প্রয়োজন মত তেল,
স্বাদ অনুযায়ী লবণ,
চিনি স্বাদ অনুযায়ী,
ময়দা ৩ থেকে ৪ টেবিল চামচ,
ডিম ২ থেকে ৩টি, (যারা নিরামিষ খান তারা ডিম ব্যবহার নাও করতে পারেন)
বিস্কুটের গুঁড়ো 250 গ্রাম


প্রনালী : -

প্রথমে গোটা জিরা, ধোনে, মৌরী, শুকনো লঙ্কা, তেজ পাতা শুকনো খোলায় ভেজে, ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। নারকোল ছোট করে টুকরো করে নিতে হবে। চিনাবাদাম এবং নারকোল একসাথে ভেজে নিতে হবে। আদা এবং কাঁচা লঙ্কা থেঁতো করে নিতে হবে। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিতে হবে। বীট এবং গাজর গ্রেট করে নিতে হবে। সেদ্ধ আলু গ্রেট অথবা চটকে করে নিতে হবে। কড়াই তে তেল গরম করে প্রথমে আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। এরপর গ্রেট করা বীট, গাজর দিয়ে ভাজতে হবে, এরপর আলু টা ওর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং সাথে আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি গুলোও দিতে হবে। নুন, চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নারকোল, বাদাম, কিসমিস দিতে হবে। গুঁড়ো করে রাখা ভাজা মশলা টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভেজিটেবিল চপের পুর টা তৈরি হয়ে গেল।

এবার একটি মিক্সিং বোলে দুটি ডিম ফাটিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যদি ডিম না দিতে চান তাহলে cornflour গুলে নিতে হবে। একটা প্লেট এ ময়দা ছড়িয়ে নিতে হবে। একটা বড় প্লেট এ বিস্কুটের গুঁড়ো (bread crumbs) নিতে হবে। পুর থেকে লম্বা, গোল যার যেমন ইচ্ছে এর চপ গড়ে নিতে হবে। অল্প ময়দা মাখিয়ে নিতে হবে। ডিম এর গোলায় অথবা কর্নফ্লোরের গোলায় ডুবিয়ে breadcruগোলাযর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে রাখতে হবে।

ফ্রীজে কম করে এক ঘন্টা রাখতে পারলে সবগুলো খুবই মুচমুচে হবে। এই ভাবে বানিয়ে একটি এয়ার টাইট কন্টেনার এর মধ্যে ফ্রীজে এক সপ্তাহ পর্যন্ত রাখা যায়।

এবার একটা কড়াই যে তেল গরম করে গড়ে রাখা ভেজিটেবিল চপগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নিতে হবে।

ব্যাস, রেডি আমাদের ভেজিটেবিল চপ। তারপর আর কি! এইবার টমেটো কেচাপ শসা পেঁয়াজের স্যালাদ এবং কাসুন্দি সহযোগে গরম গরম পরিবেশন করুন।