নিরামিষ কাবাব
অনুসূয়া কোটাল,
উজ্জয়িনী, মধ্যপ্রদেশ
নমস্কার বন্ধুরা, অনুসুয়ার পাকশালে আপনাদের সবাইকে স্বাগত।
বন্ধুরা আমরা সবাই কাবাব খেতে খুবই পছন্দ করি। সেটা চিকেন কাবাব হোক বা
মটন কাবাব হোক। কিন্তু আমাদের বাঙালিদের ঘরে এমন অনেক দিন আসে যেদিন
নিরামিষ খেতে হয় আমিস খাওয়া যায় না। তাই সেইদিন যদি হঠাৎ কাবাব খবর মন
করে তাহলে কি করা যাবে? তাই সেই কথা চিন্তা করে আমি আজকে নিয়ে এসেছি
নিরামিষ কাবাব।
যার নাম সয়াবিন কাবাব।
যাক বেশি কথা না বলে রান্না টা শুরু করা যাক।
স্টেপ -১
প্রয়োজনীয় সামগ্রী :-
২৫০গ্রাম সয়াবিন বড়ি
দুটি বড় পেঁয়াজ
চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা
কিছুটা আদা রসুনের পেষ্ট
স্বাদ অনুসারে লবণ
ফ্রাই করার জন্য রিফাইন্ড অয়েল
কর্নফ্লোর
একটি লম্বা পেন্সিল
স্টেপ -২
প্রথমে জলের মধ্যে একটু লবণ দিয়ে সয়াবিন বড়ি সিদ্ধ করে নিতে হবে, তার
পর সয়াবিন ঠান্ডা হয়ে গেলে সয়াবিন থেকে জলগুলো ভালকরে হাত দিয়ে চেপে
চেপে বের করে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালকরে পিষে
নিতে হবে। কিন্তু পেষবার সময় কোনোরকম জলের ব্যবহার করা যাবেনা। এইবার
পিষে নেওয়া সয়াবিন টা একটি পাত্রে ঢেলে নিতে হবে। এইবার এরমধ্যে একে
একে মিহি করে কুচানো পেঁয়াজ, মিহিকরে কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ
অনুযায়ী লবণ, একটু আদা আর রসুনের পেষ্ট, অল্প একটু সাদা তেল আর ৪ টেবিল
স্পুন কার্নফ্লোর দিয়ে ভালকরে সমস্ত উপকরণ একসঙ্গে ভালকরে মাখিয়ে নিতে
হবে। ৩০ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
তারপর ঐ মাখানো সয়াবিন এর মাঝে একটু জায়গা করে একটা ছোট্ট বাটি বসিয়ে
রাখতে হবে। এইবার একটুকরো কাঠকয়লা নিয়ে ভালকরে জ্বালিয়ে নিতে হবে এবং
ওই বাটির মধ্যে রেখে তার উপর একটু বাটার দিতে হবে, এবং আবার ঢাকনা দিয়ে
৫-৭ মিনিট রেখে দিতে হবে। তাহলে এর মধ্যে একটা স্মোকি ফ্ল্যেভার এসে
যাবে। তারপর ঢাকনা খুলে আবারো ভালকরে একবার মাখিয়ে নিতে হবে। তার পর
ছোটো ছোটো লেচি করে পেন্সিলের মধ্যে ঢুকিয়ে লম্বা আকারের বানাতে হবে।
তারপর সাদা তেলের মধ্যে ছাঁকা তেলে ভাজতে হবে।
স্টেপ ৩-
কাবাবের সঙ্গে একটা চাটনি পরিবেশন করতে হবে।চাটনি বানানোর জন্য লাগবে
ধনিয়া পাতা
পুদিনা পাতা
রসুন
কাঁচা লঙ্কা
লবণ
দই
প্রণালি -
মিক্সর গ্রেন্ডারে সমস্ত চাটনির উপকরণ গুলো একসঙ্গে নিয়ে পিষে নিতে হবে।
এর মধ্যে ঝাল কাঁচা লঙ্কা দুটি দেবে , ৫-৬ টি রসুনের কোয়া আর ৪ টেবিল
চামচ টক দই, এবং ধনিয়া পাতার থেকে একটু কম পরিমাণে পুদিনা পাতা নেবে।
প্লেটের মধ্যে গরম গরম কাবাব,চটপটা চাটনি আর স্যালাড সহযোগে পরিবেশন
করুন।
আশাকরি বন্ধুরা আপনাদের এই রেসিপি টা ভালো লাগবে, আপনাদের মতামত জানাতে
ভুলবেন না কিন্তু।
আজ এইটুকুই , পারে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টা টা বন্ধুরা,
আপনারা সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।