হোয়াইট চিকেন

অনুসূয়া কোটাল,

উজ্জয়িনী, মধ্য প্রদেশ

নমস্কার বন্ধুরা , অনুসুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে একটা চিকেনের রেসিপি উপস্থাপনা করব। আশাকরি আপনাদের এই চিকেনের রেসিপিটা পছন্দ হবে। চলুন আর বেশি সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নি।


উপকরণ : -

৫০০ গ্রাম বোনলেস চিকেন,
চারটি বড় মাপের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচানো
2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট,
দশটা থেকে পনেরো টার মত গোটা কাজুবাদাম, দশটার মত আমান্ড,
কিছুটা কিসমিস
পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা
টক দই
এক গ্লাস দুধ
কিছুটা দুধের সর বা কিছুটা ফ্রেশ ক্রিম,
স্বাদ অনুসারে লবণ
গোল মরিচ গুঁড়ো
কাসৌরি মেথি
রসুন কুঁচানো
কিছুটা বাটার
রান্নার জন্য প্রয়োজন মত সাদা তেল
কিছুটা গরম মসলার গুঁড়ো
একটি তেজপাতা
গোটা জিরে


রান্নার পদ্ধতি : -

প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিতে হবে, তার জন্য কোঁচানো পেঁয়াজগুলো সাদা তেলের মধ্যে ডিফ্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই পেঁয়াজগুলোর মধ্যে একটু ব্রাউন কালার চলে আসে, তারপর পেঁয়াজ গুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। চিকেন গুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এইবার চিকেন টাকে ম্যারিনেট করতে হবে ত্রিশ মিনিটের জন্য। যে পেঁয়াজগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ওই পেঁয়াজ গুলো বনলেস চিকেন এর মধ্যে দিতে হবে, তারপর একে একে টক দই, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর অল্প সামান্য কাসুরি মেথি হাতের গুঁড়ো করে ওই চিকেনের মধ্যে দিতে হবে। এইভাবে চিকেনটাকে সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। যদি তিন থেকে চার ঘন্টা চিকেনটাকে এভাবে ম্যারিড করে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আর যদি হাতে কম সময় থাকে তাহলে 30 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিলেও চলবে।

অন্যদিকে কাজু কিসমিস এবং আমন্ড একসঙ্গে একটু গরম জলের মধ্যে ১০ মিনিটের মতো ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে।

এইবার কড়াই এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিতে হবে।তেল ভালকরে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা ,গোটা গরম মসলা, যার মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি এবং ছোট এলাচ। যখন এই গোটা মসলার মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেন তুলে দিতে হবে। গ্যাসের ফ্লেল্মটা মিডিয়াম করে রাখতে হবে। চিকেনটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে ঢাকা দিয়ে রাঁধতে হবে। ঢাকনা খুলে ওই চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ঢাকনা খুলে আবার ভালো করে নাড়তে হবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন চিকেন থেকে তেল বেরতে শুরু করবে তখন এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল আর ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ এর মধ্যে দিতে হবে। আবার ঢাকা দিতে হবে চিকেনের মধ্যে। ঢাকনা খুলে যখন দেখবে চিকেনটা হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে কাজু কিসমিস আর আমন্ড পেস্ট করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পড়ে ওর মধ্যে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিতে হবে। অল্প একটু কসৌরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। এবং একটু ফ্রেশ ক্রিম বা ফেটানো দুধের সর উপর থেকে দিতে হবে। অন্যদিকে একটি ছোট পাত্রে (অ্যালুমিনিয়ামের বাটি বা ছোঁকা লাগানোর প্যাান) নিতে হবে, ওর মধ্যে বেশ কিছুটা বাটার নিতে হবে এবং কুচানো বেশ অনেকটা রসুন নিতে হবে। এইবার গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিতে হবে এবংওটাকে গরম করতে হবে যখন রসুনগুলো থেকে একটু সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাস বন্ধ করে গরম গরম ওই আগের থেকে করে রাখা চিকেনের মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে হবে । তৈরি হয়ে গেল একটা নতুন রেসিপি যার নাম হোয়াইট চিকেন।

এটি রুটি, নান ,পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আশা করি বন্ধুরা আপনারা এটা বাড়িতে তৈরি করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতোই এইটুকু।

ধন্যবাদ।