শীতের ছবি

স্বর্ণেন্দু সাহু,

নতুন দিল্লি

রাতের বেলা জ্যোৎস্না যখন
ধানের খেতে দোলে,
অলস চোখে সূর্য তখন
ঘুমায় আকাশ কোলে।

কুয়াশা থেকে মুক্ত ঝরে
প্রভাত শিশির ঘাসে,
সূর্যি মামা দেরি করে
হিমেল পূর্বাকাশে।

শীতল ভোরে কাঁধের পরে
খেজুর রসের হাঁড়ি,
আবাল বৃদ্ধ সবার ঘরে
খুশির ছড়াছড়ি।

ফুলের সুবাস নাকে যাওয়া
মন করে আনচান,
হিমেল হাওয়ায় যাচ্ছে পাওয়া
গুড়ের পিঠার ঘ্রান।

গাঁয়ের বধু পুকুর পাড়ে
মাজছে বসে বাসন,
পাচ্ছে যে টের হাড়ে হাড়ে
শীতের কড়া শাসন।

বোঝাই গাড়ি পাকা ধানে
যাচ্ছে চাষী উল্লাসে,
শীতের ছবি তুলির টানে
ফুটল সবুজ ক্যানভাসে।।